‎হরিরামপুরে বিশ্ব ধরিত্রী দিবসে কৃষি প্রাণ বৈচিত্র্য মেলা ও আলোচনা সভা

‎হরিরামপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : প্রিয়া আক্তার

‎আমাদের শক্তি, আমাদের পৃথিবী এই প্রতিপাদ্য বিষয়কে সমানে মানিকগঞ্জ হরিরামপুর উপাজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে বাহিরচরগ্রামে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে কৃষি প্রাণ বৈচিত্র্য মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎২২ এপ্রিল (বুধবার) সকাল থেকে দিনব্যাপী এ কৃষি প্রাণ বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান।

‎প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অবশ্যই বিষমুক্ত খাদ্য উৎপাদনে সচেষ্ট হতে হবে এবং বিষ মুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। এ জন্য আমাদের রাসায়নিক সারের পাশাপাশি জমিতে জৈব এবং কম্পোস্ট সার ব্যবহারের উদ্যোগ করতে হবে। আমরা প্রতিটি সবজিতেই নিয়ম বর্হিভূতভাবে বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ধরনের খাদ্য গ্রহণের ফলে মানব দেহে নতুন নডুন রোগ দিচ্ছে এবং যেকোনো বয়সের মানুষের দ্রুত মৃত্যু ঘটছে।

‎তিনি আরও বলেন, বর্তমানে কৃষকেরা জমিতে আগাছা পরিস্কার করতে কীটনাশক ব্যবহার করছে। এতে করে জমির উপকারী উদ্ভিদ ধ্বংস হয়েছে। ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে৷ কৃষকেরা বেশি ফলনের লোভে বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করছে। তাই নিরাপদ খাদ্যের জন্য অবশ্যই আমাদের কীটনাশক বর্জন করে আগের দিনের গোবরের সার, কম্পোস্ট সার, বার্মিজ কম্পোস্ট তৈরি করে নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে।

‎অন্যান্য বক্তারা বলেন এই পৃবিথীকে বাসযোগ্য রাখতে হলে আমাদের মাটি পানি ও বায়ুকে দুষন মুক্ত রাখতে হবে। পরিবেশ প্রাণ প্রকৃতি রক্ষায় বিষমুক্ত খাদ্য উৎপাদন, নিরাপদ কৃষি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় গুরুত্ব আরোপ করেন।

‎অনুষ্ঠানে কৃষি উদ্যোক্তা হরিরামপুর উপজেলা গ্রীন কোয়ালিশন সদস্য লিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, নাট্যকার ও পরিবেশ বন্ধব বাবু হরিপদ সুত্রধর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল, জহুরুল ইসলাম শুভ ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল আলিম, কৃষি উপসহকারী কর্মকর্তা সাজজাতুদজামান রবিন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, উপজেলা নদী রক্ষা কমিটির সদস্য সাংবাদিক জ. ই. আকাশ, নারী ইউপি সদস্য নাসরিন, বারসিক প্রোগ্রাম অফিসার নজরুল ইসলাম, মুকতার হোসেন, সত্যরঞ্জন সাহা, কৃষক আজিমুদ্দিম, শতবাড়ি কৃষক ইমান আলী ও আব্দুল মানান প্রমুখ ।

‎উল্লেখ্য, বিশ্ব ধরিত্রী দিবসে ও কৃষি প্রাণ বৈচিত্র্য মেলায় কৃষকরা স্থানীয় জাতের বীজ বৈচিত্র্য, কৃষি যন্ত্রপাতি, অচাষকৃত উদ্ভিদ, নিরাপদ খাদ্য, পরিবেশ বান্ধব চুলা,এলাকার মাটির বৈচিত্র্যময় মাটি নিয়ে ষ্টল প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *