ময়মনসিংহে জাল নোট সহ একজন গ্রেফতার

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের জ্বাল নোট সহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার ১৭ এপ্রিল রাতে আনুমানিক ৮ টার দিকে আঠার বাড়ি বাজারে কেনাকাটার সময় ব্যবসায়ীরা তাকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে। আটককৃত যুবকেের নাম মিজান এলাহে মিজান(৩০)। স্থানীয়রা জানান বাজারের লেনদেনের সময় জ্বাল নোট ব্যবহার করতে গিয়ে তিনি ধরা পড়েন। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *