সংরক্ষিত নারী আসনে ৩৫ মনোনীত প্রার্থীর নাম জানাল বিএনপি, তাঁরা কারা

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে।

তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তারসহ অনেকে।

১৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। মনোনয়ন পেতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৫টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।

বিএনপির মনোনয়নে যারা এবার সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন, তাদের মধ্যে সেলিমা রহমান বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। এর আগেও তিনি দুবার সংরক্ষিত আসনের এমপি হয়েছেন এবং ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন । ২০০৮ সালে সাধারণ নির্বাচনে বরিশালে প্রার্থ হয়ে সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন সেলিমা রহমান। এবারের মনোনীতদের মধ্যে মহিলা দলের সাবেক সেক্রেটারি শিরিন সুলতানা ২০০১ সালের অষ্টম সংসদেও এমপি হয়েছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনের স্ত্রী।

সাবেক এমপিদের মধ্যে রাশেদা বেগম হীরা (২০০১, ২০০৮); রেহানা আক্তার রানু (২০০১, ২০০৮); বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম (২০০১), মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান (২০০১), বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি (২০০৮), মহিলা দলের সেক্রেটারি সুলতানা আহমেদ (২০০১), মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার (২০০৮) এবারও সংসদে যাচ্ছেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রী ও দলের সাবেক নেতাদের পরিবারের মধ্যে বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলী সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বোন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে ও গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলের বউ।

সাবেক হুইপ প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিলা ফারজানা, প্রয়াত বিএনপিনেতা শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের স্ত্রী ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং সাবেক হুইপ এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি পদের মনোনয়ন পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪), সাবিরা সুলতানা (যশোর-২) ও সানসিলা জেবরিনও (শেরপুর-১) সংরক্ষিত আসনের এমপি হয়ে সংসদে যাচ্ছেন। প্রথমবারের মত মনোনয়ন পাওয়া মোছাম্মত ফরিদা ইয়াসমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, জীবা আমিনা খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য, মাহমুদা হাবিবা বিএনপির মিডিয়া সেলের সদস্য, ফাহমিদা হক বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সুবর্ণা সিকদার গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, সুরাইয়া জেরিন রনি বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শামীম আরা বেগম স্বপ্না কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলার প্রথম নারী পিপি।

আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজও প্রথমবারের মত সংসদে যাচ্ছেন। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর অফ প্রোগ্রামস হিসেবে কাজ করেছেন। নতুনদের মধ্যে মানসুরা আক্তার বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সানজিদা ইয়াসমিন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইডেন কলেজের সদ্য বিদায়ী সদস্য সচিব। এছাড়া ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (রাজিব-আকরাম কমিটি) ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা, ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক (রাজিব-আকরাম কমিটি) ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন; ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (রাজিব-আকরাম কমিটি) সেলিনা সুলতানা নিশিতা, ইডেন কলেজ ছাত্রদলের নেতা ও ছাত্রদলের রাজিব-আকরাম কমিটির যুগ্ম সম্পাদক শওকত আরা আক্তারও মনোনয়ন পেয়েছেন।

সংরক্ষিত আসনের মনোনয়ন পাওয়া মুন্সিগঞ্জের মমতাজ আলো মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ফ্রান্স মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাহিমা নাসরিন মুন্নী বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং অ্যাডভোকেট মাধবী মারমা বান্দরবান জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক।

নতুন মনোনীতদের মধ্যে রেজেকা সুলতানা দলের কোনো পদে না থাকলেও পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয় আছেন বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে। আলোচনায় থাকলেও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কণ্ঠশিল্পী কনকচাঁপা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ জায়গা পাননি মনোনীতদের তালিকায়। এদিকে স্বতন্ত্র এমপিদের একজন জানান, তাদের পক্ষ থেকে ছাত্রদলের সাবেক (শ্রাবণ-জুয়েল কমিটির) সহ সভাপতি সুলতানা জেসমিন জুঁইয়ের নাম মনোনীত করা হেয়ছে।

এরপর কী : বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে পাবে এবার। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। দুই সপ্তাহ পর ১২ মে ভোট গ্রহণের তারিখ রাখা হয়েছে। নিয়ম হল, সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু দল বা জোট তাদের বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয় বলে এ নির্বাচনে আর ভোটের আর প্রয়োজন হয় না। প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *