ত্রিশালে দুই শিশুকে নির্যাতন প্রধান আসামী গ্রেফতার

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় মোবাইল চুরির সন্দেহে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার ভলা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভুগী দুই শিশু হলো আরাফাত হোসেন(৮) ও মিহাদ হোসেন(৫)। তারা স্থানীয় বাসিন্দা মাহবুবুর আলম উরফে বুলবুল ইসলামের সন্তান অভিযোগ অনুযায়ী মোবাইল চুরির সন্দেহে অভিযুক্তদেরকে তাদের বাড়িতে ধরে এনে স্থানীয় একটি পুকুর পাড়ে নিয়ে যায় এবং সেখানে মারধর করে। এক পর্যায়ে শিশুদের পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। এছাড়াও পুকুরের ময়লা যুক্ত পানি পান করানো হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় জন সাধারণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশ জানতে পারলে উর্ধতন কর্তৃপক্ষে নির্দেশে অভিযান চালানো হয়। পরে গাজীপুর থেকে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন(২৮) কে শনিবার রাত ২:১৫ মিনিটে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শিশুদের পিতা বাধী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন মামলায় প্যানাল কোডের ১৪৩,৩৪২, ৩২৩, ৩০৭ ও ৫০৬ দ্বারা অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায় ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *