তারাকান্দায় ধানের শীষের প্রার্থীর প্রচারণায় ছাত্রদল সভাপতি রাকিব
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ময়মনসিংহ ২ আসন মনোনীত প্রার্থী বাংলাদেশ জতীয়তাবাদী বিএনপি ধানের শীষ প্রতীকের জননেতা রাজপথের লড়াকু সৈনিক জনাব মোতাহার হোসেন তালুকদারের পক্ষে প্রচারণা শেষে নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্য বক্তব্য দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গত ৩০ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর তারাকান্দায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা শেষে বক্তব্যে তিনি বলেন বাংলার আপোষহীন নেতৃ দেশ নেতৃ মরহুমা বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের প্রতিটি নেতা কর্মী বিগত ফ্যাসিস্ট খুনী হাসিনা সরকারের আমলে জুলুম নির্যাতনের শিকার হলেও নিজেদের পরিচয় গোপন রাখেনি। তিনি আরো বলেন একটা দল আছে যারা মোনাফেক গত সাড়ে পনেরো বছর যাদের পাওয়া যায়নি এখন তারা এসে কথা বলতে চায়। শুনাতে চায় ইসলামের কায়েম করতে চায়। ছাত্রদল সভাপতি রাকিব বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলা দেশের নতুন ধারায় রাজনীতি চালু হবে। আমরা বিজয়ের ধার প্রান্তে আছি। এখন মোতাহার হোসেন তালুকদারের পাশে থাকতে হবে। সবাই নিজ নিজ পাড়া মহল্লা ছড়িয়ে পড়ুন বলেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন মোতাহার হোসেন তালুকদার জুলুম ও নির্যাতনের শিকার হলেও তারাকান্দার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই আশা সকল ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। এসময় তিনি ভোটার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও জনকল্যান মূলক উদ্যেগ তুলে ধরার আহবান জানান। শিক্ষা, স্বাস্থ্য, কর্ম সংস্থানের লক্ষ্যে তারেক রহমানের পরিকল্পনা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ জন বান্ধব উদ্যেগ গুলোর কথা ভোটারদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নেতা কর্মীদের প্রতি অনুরোধ করেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিজয় মিছিলে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। পরে ছাত্রদল সভাপতি ফুলপুর উপজেলার ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মিছিলে অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

