খুলনা-১ আসনে ২ জনের স্বাক্ষর জালিয়াতি সহ আরো ১ প্রার্থীর মনোনয়ন বাতিল

সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন এলাকার ভোটার হওয়ায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বৃহস্পতিবার দ্বিতীয় দিনে তিন জনের মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান, তাঁর প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার স্বাক্ষর জালিয়াতির কারণে এবং একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলের প্রার্থীতা বাতিল হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জামসেদ খোন্দকার জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর ১৩ প্রার্থী মনোনয়ন জমা দেন। আজ দ্বিতীয় দিনের জমা যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। বৈধ ঘোষণা হওয়া ১০ প্রার্থী হলেন, ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায়, জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, সিপিবির কিশোর কুমার রায়, ইসলামী আন্দোলনের আবু সাঈদ, জেএসডির প্রসেন্জিৎ দত্ত, বিএনপির আমীর এজাজ খান, মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম এবং সম অধিকার পরিষদের সুব্রত মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *