বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে হরতাল ও অবরোধ, স্থবির জনজীবন ব্যবসা-শিক্ষা কার্যক্রম বন্ধ
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরবাগেরহাটের ৪ টি আসন পুনর্বহালের দাবিতে সোমবার মোরেলগঞ্জে স্বতঃস্ফুর্ত হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) হরতাল সফল করতে বিক্ষোভ মিছিল ও নব্বইরশি বাসষ্ট্যান্ডে সমাবেশ হয়েছে। হরতাল চলাকালীন সকল দোকান পাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস বন্ধ ছিল। নব্বইরশি বাসষ্ট্যান্ড হরতালের সমর্থনে আগুন জ্বালানো হয়। মোটর চালিত যান, দূরপাল্লার যান,ভ্যান কোন কিছুই চলেনি। উপজেলা নির্বাচন অফিস তালবন্ধ ছিল।
বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে এ হরতালের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পৌর বাজারের সহ প্রশাসনিক চত্বর প্রদক্ষিন করে নব্বইরশি বাসষ্ট্যান্ডে সমাবেশ করে।
সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফকির রাসেল আল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম প্রমুখ।
এ স্বতঃস্ফুর্ত হরতাল উপজেলার ১৬ ইউনিয়নে প্রভাব পড়েছে। সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ হয়ে গেছে। হরতালের সমর্থনে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়নি। সকল পরীক্ষাও বন্ধ করে দেয়া হয় ।

