খুলনার বটিয়াঘাটা ভদ্রানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা ৪ লক্ষ টাকা ও ৪ জনের প্রত্যেক কে ১ বছরের কারাদণ্ড

সেখ রাসেল, জেলা ব্যুরো চিফ, খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের বারোআড়িয়া ভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪ জনকে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ উপধারা আইনে ভ্রাম্যমান আদালতে ৪ লক্ষ টাকা জরিমানা ও প্রত্যেককে ০১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুনরায় এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত ব্যাক্তিরা হলো মোংলা দিগরাজ এলাকার মোহাম্মাদ আলী গাজীর পুত্র সোহরাব হোসেন, রুপসা সিংহের চর এলাকার চান মিয়ার পুত্র মোঃ শহিদ হোসেন, একই এলাকার শহিদ হোসেনের পুত্র শাহীন হোসেন এবং ফরিদপুর আলফাডাঙ্গা কুচিয়া এলাকার তোফাজ্জেল মোল্যার পুত্র আনোয়ার মোল্যা। তাদের কারাদন্ডের পাশাপাশি এম বি বুশরা নামের একটি লোড ড্রেজার ও এম বি নাজমা নাসিমা নামে একটি বাল্কহেড সরকারের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে। ‎বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত-ঈল- ইভান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় তার সাথে ছিলেন সুরখালি ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মো: জাকির হোসেন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রহিম সহ সঙ্গীয় ফোর্স, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আলমগীর হোসেন এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত-ঈল- ইভান বলেন, ইতপুর্বে অনেক বার এই বালি সিন্ডিকেট চক্রকে আইনের আওতায় আনার জন্য আমরা একাধিকবার অভিযান পরিচালনা করেছি। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তার ই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুনরায় অভিযান পরিচালনা করি। অভিযানে বালু উত্তোলনকারী চক্রের ৪ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হবে। সাথে সাথে একটি আনলোড ড্রেজার ও একটি বাল্ক হেড জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *