হারানো বিজ্ঞপ্তি, খুলনার বটিয়াঘাটা ঝালবাড়ী গ্রামের নাছিমা বেগম (৩৮) নামে এক নারী নিখোঁজ।

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা ঝালবাড়ী গ্রামের নাছিমা বেগম (৩৮) নামে এক নারী হারিয়ে গিয়েছে। বটিয়াঘাটায় থানায় ০৪/০৪/২০২৫ জিডি হয়েছে, যার নম্বর ১৩৩। যদি কোন স্বহৃদয় ব্যক্তি সন্ধন পান তাহলে ০১৮২৪ ৪৪৩৩৬০ ন্মবরে যোগাযোগের অনুরোধ জানাচ্ছি। প্রকাশ থাকে যে, নাছিমা বেগম কিছুটা মানসিক রোগী। তার ১৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

খুলনার বটিয়াঘাটা ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ঝালবাড়ী গ্রামের নাছিমা বেগম (৩৮), পিতা-মৃত মালেক মল্লিক, মাতা-আমেনুর বেগম, গ্রাম-ঝালবাড়ী, ডাকঘর-বিরাট, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা বিগত ইং ২৯/০৩/২০২৫ তারিখ রোজ শনিবার রাত অনুমান ৩:০০ ঘটিকার সময় বাড়ী থেকে বেরিয়ে গিয়ে সকাল অনুমান ৮:০০ ঘটিকার দিকে বিরাট-বটিয়াঘাটা খেওয়াঘাট পার হয়েছে মর্মে জানা যায়।

নাছিমা বেগম এর গায়ের রং শ্যামলা, মুখমন্ডল হালকা চাপা গোলাকার, চুল ছোট ছোট কালো, সামনের ও কয়েজ জায়গায় কয়েকটি করে চুল পাকা, হারানোর সময় পড়নে খয়রি রঙের কামিজ ও পরনে ছিলো ঘিয়ে রংঙের ছেলোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *