ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের সরকারী বাসভবনে সশস্ত্র আনসার বাহিনী মোতায়েন

নাসির, ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি: ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর দুর্বৃত্তদের নির্মম হামলার পর উপজেলা পরিষদের ভিতরের সরকারী বাসভবনে সশস্ত্র আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। গত রবিবার থেকে ৪ জন আনসার সদস্য দিন রাত পালা করে কর্তব্য পালন করছেন। আইন শৃংখলা রক্ষা ও নির্বাহী অফিসারদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিটি উপজেলায় যদিও ১০ জন করে আনসার সদস্য দেওয়ার কথা ,কিন্তু তাৎক্ষনিকভাবে ৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে ওইরুপ চিত্র দেখা গেছে। উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে দুর্বৃত্তরা সরকারী বাড়ীতে প্রবেশ করে জীবন নাশের জন্য গুরুতর আহত করে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম বর্তমানে ঢাকায় ও তাঁর বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *