শৈলকুপার সার্কেল এসপি তারেক আল মেহেদীর সফল নেতৃত্বে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান

ঝিনাইদহ নাইদহ থেকে জাহিদুর রহমান তারিক : ঝিনাইদহের শৈলকুপার সার্কেল এসপি তারেক আল্ মেহেদীর সফল নেতৃত্বে শৈলকুপা থানা পুলিশ মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান শুরু করেছে।

শনিবার দিন ব্যাপি এই অভিযান গাড়াগঞ্জ, মদনডাঙ্গা, শেখপাড়া, ত্রিবেনী, রামচন্দ্রপুর,তমালতলা ও পৌর এলাকা সহ বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।

মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে শৈলকুপার সার্কেল এসপি তারেক আল্ মেহেদীর নেতৃত্বে মহড়ায় অংশ নেন শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান, ওসি তদন্ত মোঃ কামাল হোসেন , সহ পুলিশ কর্মকর্তারা।

শৈলকুপা থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী এই অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শৈলকুপার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের অভিমত মাঝে মধ্যে এ রকম অভিযান চললে মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীরা এলাকায় ঠাঁই পাবে না।

পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান সম্পর্কে কাজী আয়ুবুর রহমান বলেন শৈলকুপার মাটিতে মাদক ও সন্ত্রাসের কোন স্থান নেই, এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *