ভোলাহাটে জাতীয় শ্রমিকলীগের মহান বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা ও র‌্যালি

photo-01
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা শ্রমিকলীগের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও র‌্যালি সোমবার বেলা ৩টার দিকে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সৈয়দ মোস্তাক হোসেন মুন’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ওয়াজেদ আলী, শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ, ছাত্রলীগের সভাপতি মাহলত আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম ডালিম, শ্রমিকলীগ নেতা মাকসুদুল ইসলাম ডন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সামিউল্লাহ সিফাতসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *