পৌর এলাকায় আওয়ামী নেতার ইটভাটায় পরিবেশ দূষন হচ্ছে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা

yc
মোঃ মোতালেব হোসেন, নীলফামারী : সৈয়দপুর পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। অত্র পৌরসভায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে। এখানে প্রাথমিক বিদ্যালয় এবং একটি কিন্ডারগার্টেন স্কুল, রোডস এন্ড হাইওয়ের রেষ্ট হাউজসহ আরো অনেক গুরুত্বপূর্ণ সরকারী অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই বাস টার্মিনাল ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আসেন। অথচ দেখা যাচ্ছে সেখানে সবসময় ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া এবং ধুলাবালিতে আকাশ বাতাস আচ্ছন্ন থাকে। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা হামিদ সরকার গত এক বছর আগে জেলা প্রশাসক বরাবর ইট ভাটাটি বন্ধের আবেদন করলেও অদ্যাবধি বহাল তবিয়তে সরকারী নীতিমালা এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহান সংসদে উত্থাপিত এবং পাশকৃত বিলে পৌরসভা এলাকা ও জনবসতিপূর্ন ও জনবহুল এলাকায় ইটভাটা নিষিদ্ধ এবং জেল জরিমানাসহ জরিমানার বিধান থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদকের ইট ভাটাটি বহাল তবিয়তে চলছে এবং পরিবেশ দূষন করছে। এ ব্যাপারে অভিযোগকারী ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব হামিদ সরকার বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সংসদে পাশকৃত আইনটিকে শ্রদ্ধা দেখিয়ে উক্ত ইট ভাটাটি মালিকের বন্ধ করে দেওয়া উচিৎ ছিলো কিন্তু তিনি তা না করে প্রধানমন্ত্রীর পাশকৃত আইনকে শ্রদ্ধা না দেখিয়ে ইটভাটাটি সমান তালে চালিয়ে যাচ্ছেন। স্থানীয় জেলা, উপজেলা, পৌর প্রশাসন ব্যাপারটি দেখেও না দেখার ভান করে দিন কাটাচ্ছেন। একাধীক এলাকাবাসীর সাথে কথা বললে তারা অভিযোগ করেন উক্ত ইটভাটাটি এলাকার পরিবেশ দুষন করছে। সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং স্কুলের কোমলমতী বাচ্চাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে উক্ত ইটভাটাটি অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *