সুজানগরে প্রতিবন্ধী বিদ্যালয়ে বৃত্তি প্রদান

সুজানগর(পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়নের তৈলকুন্ডু গ্রামে সোমবার সকালে সুইড বাংলাদেশ নজরুল ইসলাম বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। প্রতিষ্ঠাতা নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আশরাফুল আলমের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জয়নুল আবেদীন, সহকারী শিক্ষক নাছিমা খাতুন, আসমা খাতুন, হযরত আলী, রতন আলী, রাবেয়া খাতুন, মলিনা খাতুন, রাবেয়া আক্তার, খাদিজা খাতুন, রিমা, রেহেনা, রোকসানা, শুভ, সুফিয়া প্রমুখ।
