বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

Natore Pic_07-08-16
আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার তমালতলা টেকনিক্যাল এন্ড বি.এম ইন্সটিটিউট এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিক্ষানুরাগী জয়নুল আবেদিন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তমালতলা টেকনিক্যাল এন্ড বি.এম ইন্সটিটিউট এর অধ্যক্ষ জুলফিকার আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রশিদুন্নবী বেফিন, ৪ নং দয়ারামপুর ইউনিয়নের চেয়ারম্যান, ৩নং বাগাতিপাড়া ইপি চেয়ারম্যান মজিবর রহমান। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে শাহাদাৎ বরণ কারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন, তমালতলা মোড় মসজিদের ইমাম মিজানুর রহমান বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *