মতলব উত্তর নিশ্চিন্তপুর স্কুলের শিক্ষকেরা সরকারের নিদ্দের্শনা উপেক্ষা করে নিশ্চিন্তায় কোচিং বাণিজ্যে ব্যস্ত


ভ্রাম্যমান প্রতিনিধি : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক/শিক্ষিকারা কর্তব্যে ফাঁকি দিয়ে কোচিং বাণিজ্যে ব্যস্ত। সরেজমিনে জাতীয় সাপ্তাহিক ‘অপরাধ তথ্যচিত্র’ পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় স্কুলের প্রতিটি শিক্ষকের কোচিং সেন্টারে উপস্থিত হয়ে দেখতে পান। প্রত্যেক শিক্ষক ৫০/৬০ জন ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে সকালে এবং বিকালে দুই দুই ব্যাচ আকারে যথাক্রমে ইকবাল হোসেন, মোশারফ হোসেন, ওমর ফারুক, ওয়াস্কুরুনী (বকুল), ফারুক আহমেদ এবং মাকসুদুর রহমান মোট ৪টি ব্যাচে ৫০০ টাকা হারে প্রতি শিক্ষক প্রায় লক্ষাধিক টাকা সরকারের নিদ্দের্শনা উপেক্ষা করে বিধি বর্হিভূত ভাবে ছাত্র-ছাত্রীদের থেকে হাতিয়ে নিচ্ছে। সর্ব মোট ৭/৮ জন শিক্ষক ৭/৮ লক্ষ টাকা প্রতি মাসে ছাত্র-ছাত্রীদের থেকে বিধি বর্হিভূত ভাবে হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায়।
(বিস্তারিত আগামীতে চোখ রাখুন পত্রিকার পাতায়)

