ভোলাহাটে কুখ্যাত মাদক সম্রাট আলা গ্রেফতার

photo-07-08-2016(1)
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : পত্রিকায় ছত্রিশ কুখ্যাত মাদক সম্রাটের নাম প্রকাশের পর একজনকে রোবিবার বেলা ১২টার দিকে ভোলাহাট থানা পুলিশ হিরোইন ও ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচটিকরি গ্রামের মোকবুল হোসেনের ছেলে আলাউদ্দিন আলা(৪৫) দীর্ঘ দিন ধরে হিরোইন ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলো। এ মাদকের ছোবলে যুব সমাজসহ বেশ কিছু পরিবার ধংস হতে চলেছিলো। সম্প্রতি খবরের কাগজে ভোলাহাট উপজেলার ছত্রিশ কুখ্যাত মাদক সম্রাটের নাম ঠিকানা উল্লেখ করে সংবাদ প্রকাশিত হলে তার নামটিও ঐ সংবাদে স্থান পায়। এরি ধারাবাহিকতায় পুলিশের একটি শক্তিশালী দলের এসআই আব্দুস সবুর খাঁন, এসআই শিশির কুমার চক্রবর্তী, এএসআই এরশাদসহ সঙ্গীয় র্ফৌস নিয়ে অভিযান চালিয়ে রোববার কুখ্যাত এ মাদক সম্রাট আলাকে পাঁচটিকরি গ্রামে তার নিজ বাড়ী হতে মাদক বিক্রয়ের প্রস্তুতির সময় বিশ গ্রাম হিরোইন ও ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার অভিযানে অংশ গ্রহণকারী এসআই আব্দুস সবুর খাঁন জানান, এ ব্যাপারে নিয়মীত মামলা হয়েছে। তিনি আরো জানান, কুখ্যাত মাদক সম্রাটদের মূলৎপাটন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *