লোহাগড়ায় বিপুল পরিমান গুলিসহ দু’টি ম্যাগজিন উদ্ধার

Narail-01 (12.12.15)
কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া থেকে ১৮৭৫ রাউন্ড এসএলআর এবং ৫০ রাউন্ড থ্রি নট থ্রি গুলিসহ দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে লোহাগড়ার সরকারপাড়ার লুৎফর রহমানের বাড়ির ভিত্তিপ্রস্তর খোঁড়ার সময় মাটির নিচ থেকে শ্রমিকরা এসব গুলি ও ম্যাগজিন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে লোহাগড়া থানা এসব গুলি ও ম্যাগজিন উদ্ধার করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান আমাদের প্রতিনিধি কাজী আশরাফ-কে বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ম্যাগজিন ও গুলি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের। উদ্ধারকৃত ম্যাগজিন ও গুলিতে মরিচা ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *