দামুড়হুদায় মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত॥
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুর ১২টায় স্থানীয় ডাকবাংলা চত্বরে এই প্রস্তুুস্তি সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল্লা বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহাফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আঃ লীগের যুগ্ন-সাধারন সম্পাদক, সাবেক জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহবাব হোসেন,যুগ্ন- সাধারন সম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান, আজিজুল হক আজিজ।
প্রধান অতিথি,মহান জাতীয় দিবস সুন্দর সুষ্ঠ ভাবে পালনের জন্য নেতা কর্মিদের বিভিন্ন দিক নির্দেশনা দেন ও আসন্ন পৌরসভা নির্বাচনে জেলার দলীয় মনোনিত প্রর্থী দের বিজয়ী করতে দলীয় নেতা কর্মী সহ সকলকে সহয়োগিতা করার আহবান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আঃ লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আঃ লীগের প্রচার সম্পাদক আঃ জব্বার,উপজেলা আঃ লীগের সদস্য নাসির মেম্বর,আঃ লীগ নেতা মিয়াজান, হাউলি ইউনিয়ন আঃ লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান, লাল মোহাম্মদ,কার্পাসডাঙ্গা ওর্য়াড আঃ লীগের সভাপতি আঃ জলিল,সাধারন সম্পাদক, শওকত আলী,যুব লীগ নেতা এ্যাডঃ আবুতালেব, মিরাজুল ইসলাম মিরাজ,হযজরত আলী (ছোট) নিশান তরফদার, মহসিন,হায়দার আলী,পিন্টু,রবিউল,ডলার,যুব লীগ নেতা মেহেদী হাসান মিলন, জুয়েল মেহেদী ছাত্র লীগ নেতা এমএ করিম,রেদুয়ান প্রমুখ।
