সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি : শনিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ষ্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে আব্বাস আলি (৫০) নামের এক ব্যাক্তি মারা গেছেন। নিহত আব্বাস আলি নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত মছির প্রামানিকের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি সাজু মিয়া জানান, সান্তাহার জংশন ষ্টেশনের মালশন গ্রামের নিকট বেলা ১১টার দিকে আব্বাস আলি রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় স্টেশন থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেন ওই লাইনে এসে পড়লে আব্বাস আলি ট্রেনের নিচে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যদের অনুরোধে লাশ তাঁদের কাছে হন্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *