কাহালুতে পৃর্থক ২ টি সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক সহ নিহত-২

কাহালু(বগুড়া)সংবাদদাতা : বগুড়ার-নওগাঁ মহা সড়কের কাজীপাড়া বাসষ্ট্যান্ড ও বীরকেদার ১২ মাইল এলাকায় পৃর্থক ২ টি সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক সহ ২ জন নিহত হয়। গত বুধবার সকাল ৮ টার দিকে উক্ত সড়কের কাহালু উপজেলার কাজীপাড়া বাসষ্ট্যন্ড এলাকায় রাস্তা পারা-পারের সময় মোজামউদ্দিন(৫৫) এক দিনমজুর মালবাহী ট্রাকের নীচে পড়ে নিহত হয়। নিহত মোজাম সোনাতলা উপজেলার ভেনুড়া গ্রামের ধলু প্রামানিকের পুত্র বলে থানা সূত্রে জানাগেছে।
অপর দিকে বিকেল সাড়ে ৩ টার দিকে বিপরীদ দিক থেকে আসা আবাদ পুকুর গামী যাত্রীবাহী বাস(ঢাকা-জ-৩৭৬৫)নীচে চাপা পড়ে বীরকেদার বার মাইল এলাকার কাগজ মিলের সামনে নয়ন(৩৬) নামক এক মটর সাইকেল চালক ঘটনা স্থলেই নিহত হয়। নিহত নয়ন বীরকেদার দক্ষিণ পাড়ার মাজেদ মাষ্টারের পুত্র বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *