বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপি সভাপতি জেল হাজতে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নাশকতা সৃষ্টির চেষ্টা মামলায় কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্নাকে পুলিশ মঙ্গলবার রাতে পুলিশ আটক করে। বুধবার দুপুরে বাগেরহাট আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
কচুয়া থানার অফিসার ইন-চার্জ মোঃ শমশের আলী জানান,পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে কচুয়া থেকে উপজেলা বিএনপি’র সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্নাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কচুয়া থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *