সাপাহারে দর্জি প্রশিক্ষনের শুভ উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে এবং কিন্ডারনটহিলফি (কেএনএইচ) জার্মানী এর অর্থায়নে খঞ্জনপুর মোড়ে দর্জি প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দর্জি প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। এ সময় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের শিশু কেন্দ্রীক সমাজ উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক সুব্রত রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার প্রেসক্লাবের সাংবাদিক নয়ন বাবু, প্রদীপ সাহা, প্রকল্প অর্গানাইজার মিসেস. পুরবী মালাকার, নোয়েল রানা সাহা প্রমুখ। উক্ত প্রশিক্ষনে শিরন্টি ও আইহাই ইউনিয়নের ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষনার্থী ২ মাস ব্যাপী দর্জি প্রশিক্ষনে অংশগ্রহন করবেন।
