চিতলমারীতে হেরোইনসহ স্বামী স্ত্রী আটক

09-09-2015
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে মাদকদ্রব্য অধিদপ্তর আনন্দ হালদার ও কবরি হালদার নামের দু-জনকে হেরোইন ও গাঁজা সহ আটক করেছে। তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও ৪০ গ্রাম গাজা উদ্ধার করেছে। এব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে।
জানাগেছে, বুধবার ৯ সেম্পেম্বার সকাল ৮টায় বাগেরহাট সারকেলের মাদকদ্রব্য অধিদপ্তর থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারীর দড়ি উমাজুড়ি গ্রামের আনন্দ মজুমদারের বাড়ি থেকে আনন্দ হালদার (৪০) ও স্ত্রী কবরি হালদার (২২) কে আটক করে। তাদেরকে বাগেরহাট জেলহাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক এস,এম, জাফরুল আলম জানান দীর্ঘদিন যাবৎ আনন্দ ও তার স্ত্রী সন্তোষপুর ইউ,পি সহ বিভিন্ন অঞ্চলে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। তাদেরকে এক গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে ওই দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৮/১০ টি মামলাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *