লোহাগড়ায় ইয়াবাসহ মাদক ১ ব্যবসায়ী আটক

কাজী আশরাফ, লোহাগড়া : নড়াইলের লোহাগড়ায় ১০পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। শুক্রবার (০৭ আগষ্ট) রাত্র সাড়ে ৯টার দিকে লোহাগড়া সরকারী মডেল প্রাইমারী স্কুল এর নিকট থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হল নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের আঃ রউফ মুছল্লির ছেলে ইউছুফ মুছল্লি(২৮)। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এএসআই আব্দুল মতিনের নেতৃত্বে একদল পুুলিশ শুক্রবার রাত্রে অভিযান চালিয়ে মাদক সম্রাট ইউছুফ মুছল্লিকে ১০পিচ ইয়াবাসহ আটক করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *