পাবনার ফরিদপুরে চুরি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

ফরিদপুর (পাবনা) : পাবনার ফরিদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাদল গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার পলাতক ১জন আসামীকে গ্রেপ্তার করে কোর্টে চালান করেছে। গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, এ উপজেলার হাদল মাদ্রাসা পাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র বাবু হোসেন(২২)। এ পুলিশী অভিযান পরিচালনা করেন একদল পুলিশসহ এএসআই মতিয়ার রহমান। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃত আসামী পুলিশের ভয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পলাতক আসামীকে গ্রেপ্তার করে কোর্টে চালান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *