মহেশপুরে শিশুকে জিম্মি করে টাকা ছিনতাই ।
মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে শিশু কে জিম্মি করে টাকা ছিনতাই শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে নড়ে চড়ে বসে প্রশাসন এবং ০৫নং শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তিমির চৌধরী কে দ্বায়িত্ব দেন বিষয়টি মিমাংসার জন্য । গত ৭ই জুলাই গুড়দাহ বাজারে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঃ হামিদ ও ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থিতিতে এক শালিশ সভার আয়াজন করে । ছিনতাই কারিদের উপস্থিত করার দায়িত্বে ছিলেন পদ্ম পুকুর কলেজের প্রিন্সিবাল আঃ হাই কিন্ত তিনি ব্যার্থ হয়েছেন ছিনতাই কারিদের শালিশ সভায় উপস্থিত করতে, এদিকে শাহানা অভিযোগ করে বলেন স্থানীয় আওয়ামী লীগের পরিচয় দানকারি কিছু অসাধু নেতা নামধারি মাত্তবর ছিনতাই কারিদের নিকট থেকে মোটা অংকের টাকা খেয়ে শালিশ সভায় ছিনতাই কারিদের ু হাজির না করে অভিযোগ কারিনি শাহানা কে ভুল ভাল বুঝায়ে কাল ক্ষেপন করছে । এভাবে যদি স্থানীয় আওয়ামী নেতা পরিচয় দানকারিরা টাকা খেয়ে জামাত বিএনপির ছিনতাই কারিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে প্রকৃত আওয়ামী সর্মথীত ব্যাক্তি শাহানার ন্যায় বিচার ভুন্ডুল করে বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করে তাহলে হয়ত এক সময় দেখা যাবে প্রকৃত আওয়ামী সর্মথীত ব্যাক্তিরা মুখ ফিরিয়ে নিবে আর আওয়ামী লীগের মধ্যো ঘাপটি মেরে থাকা জামাত বিএন পির সন্ত্রাসী ও ছিনতাই কারিরা সুযোগে সৎ ব্যাবহার করবে ।ছিনতাই কারিদের বিরুদ্ধে দায়ের করা শাহানার অভিযোগ আমলে নিয়ে গ্রেফতার পৃর্বক আইনি পদক্ষেপ গ্রহনে প্রশাসনের উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ চেয়েছেন এলাকার সচেতন মহল।
