সিলেটে জঙ্গি আস্তানায় নিহত দিনাজপুর জেলার ঘোড়াঘাটেরএকই পরিবারের ৭ জন

Lokman House ghoraghat
মোখলেছুর রহমান সওদাগর ঘোড়াঘাট দিনাজপুর : বৃহস্পতিবার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর যৌথ অভিযানের সময় মৌলভীবাজারের জঙ্গি আস্তানায় নিহত ৭ জন দিনাজপুর জেলার ঘোড়াঘটের একই পরিবারের। নিহতরা ঘোড়াঘট উপজেলা ডাঙ্গ পাড়া গ্রামের নুরুল ইসলামের (বাউয়ার)পুত্র লোকমান আলী ও তার স্ত্রী মোছাঃ আমেনা বেগম সহ ৫ কন্যা সন্তান। গত বৃহস্পতিবার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিজানের সময় মৌলভিবাজারের সদর উপজেলার ফতেপুর গ্রামের জঙ্গি আস্তানায় ৭ জঙ্গি আত্মহননকারী লাশ উদ্ধর করা হয়েছে। স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত লোকমান আলীর শশুর ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী গ্রামের আবুবক্কর ছিদ্দিক বলেন, বুধবার রাতে একটি অচেনা নম্বর থেকে কল আসে। কল রিসিভ করলেই কন্ঠে পাওয়া যায় আবুবক্করের নাতনী আমেনা খাতুন যাকে লেকমান আলী ২ মাস আগে বিয়ে দিয়েছেন বগুড়ায়। ফোনে দু একটি কথা বলার পর কান্নায় ভেঙ্গ পড়ে। তিনি আর কথা বলেন নি। পরে ফোনটি তার মা সিরিনা আক্তারকে দেন। আবুবক্করের মেয়ে বলে যে, আব্বা আমাকে ক্ষমা করে দিবেন, আমাদের সাথে আর কোনদিন দেখা হবে না। কিয়ামতের দিনে দেখা হবে। সিরিনা আক্তার তার বাবা আবুবক্করের সাথে ৩০ মিনিট ধরে ফোনে কথা বলে। পরে ফোনটি কেটে দেয়। এলাকাবাসী জানান, ২০০৬ সালে তত্ববধায়ক সরকারের আমলে ঘোড়াঘাট থানায় জেএমবি তালিকায় নাম থাকায় লোকমান আলী স্ত্রী সন্তান নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এর পর সে আর গ্রামের বাড়ী ডাঙ্গায় ফিরে আসেনি। এমন কি বাবা,মা, শশুর ,শাশুড়ীর সঙ্গে কোন যোগাযোগ সে রাখেনি। তার শশুর আবুবক্কর ছিদ্দিক জানান, জামাই মেয়দের সঙ্গে ৩ বছর থেকে কোন যোগাযোগ নেই। এ ব্যাপারে আবুবক্কর ছিদ্দিক বিভিন্ন মিডিয়ার সংবাদে বুঝতে পারে আত্মহননকারী ৭ জন একই পরিবারের তার মেয়ে জামাই ও নাতনীরা। ডাঙ্গা গ্রামের নুর হোসেন, আব্দুর রশিদ, ময়নুল ইসলাম জানান, দীর্ঘ ১০/১২ বছর থেকে আমাদের গ্রামে তাকে আর দেখা যায়নি। জঙ্গি লোকমান আলীর পিতা নুরুল ইসলাম জানান, আমার সঙ্গে দীর্ঘ ১০/১২ বছর থেকে যোগাযোগ নেই, আমি অসুস্থ বুড়ো মানুষ,এই বাড়ীতে আমার কোন ছেলে মেয়ে কেউ নেই, আমি লাশ নিতে পারব না। এব্যাপারে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ ওসি ইসরাইল হোসেন জানান, জঙ্গি লোকমানের বাবা নুরুল ইসলাম ও শশুর আবুবক্কর ছিদ্দিক লাশ নিবে না বলে জানিয়েছেন। আত্মহনকারীরা হলো – লোকমান হোসেন (৪০), তার স্ত্রী সিরিনা আকতার (২৭),বড় মেয়ে আমেনা বেগম (১২), সুমাইয়া (৯), মরিয়ম (৭), ফাতেমা (৪), খাতিজা (৬ মাস)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *