সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সুজানগর (পাবনা) প্রতিনিধি: ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরিষা, মসুর, খেসারি এবং চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মান্নান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার খালেদীন আনাম , উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, যুবদল নেতা সাহেব আলী মন্ডল ও সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রমুখ।

