বেনাপোল’র বুঝতলা সোনামুখি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী ছাত্র পারভেজ হোসেনকে নির্যাতন করে হত্যার অভিযোগ : আটক এক

17797768_306594933086727_1442772488_o
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল’র বুঝতলা সোনামুখি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী ছাত্র পারভেজ হোসেন (১২)কে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার সহ স্থানীয়রা। বেনাপোল পোর্ট থানা পুলিশ মঙ্গলবার সকালে স্কুলের ছেপটি ট্যাংকের পাশ থেকে ছাত্রের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
রাতের কোনো এক সময় স্কুলের ছাদে তাকে হত্যা করে পরে মরদেহ নীচে ফেলে রাখা হয় বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
পারভেজ বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের তাইজেল হোসেনের ছেলে ও বাহাদুরপুর সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
হত্যার শিকার ছাত্রের মা পারভিন বেগম জানান, তার বাবা বিদেশে থাকেন। সে স্কুল শেষে সোমবার বাড়িতে আসে। এরপর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না পারভেজের। মঙ্গলবার সকালে খবর পাওয়া যায় স্কুলের মাঠে কারা তাকে মেরে ফেলে রেখেছে।
বাহাদুরপুর সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলী জানান, ওই স্কুলে রাতে নৈশপ্রহরী থাকে। সোমবার রাতে ওই নৈশপ্রহরী কিছু সময়ের জন্য বাড়িতে গিয়েছিলেন। এ সময়ের মধ্যে খুনের ঘটনা ঘটে থাকতে পারে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্কুলের ছাদ থেকে তাকে হত্যার বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *