দশমিনায় সড়ক দূর্ঘটনায় নারী-পুরুষ-শিশুসহ আহত ১০

bus pic-1
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক দূর্ঘটনা নারী পুরুষ ও শিশুসহ ১০ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০.৪০ মিনিটের সময় দশমিনা-পটুয়াখালী সড়কের বড়গোপালদী মোশারেফ ভূইয়া বাড়ীর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পরলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নলখোলা বাস স্ট্যান্ড থেকে সকাল সাড়ে ১০টায় ঢাকা মেট্রো-চ-৭১৭৩ বাসটি ২০/২৫ জন যাত্রী নিয়ে পটুয়াখালীর লোহালিয়ার উদ্দেশ্যে ছেড়ে বড়গোপালদী মোশারেফ ভূইয়া বাড়ির সামনে আসলে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। খাদে পরা বাস থেকে স্থানীয়রা যাত্রীদেও উদ্ধার করে। উদ্ধারকৃত যাত্রীদেও মধ্যে লক্ষীপুর গ্রামের অনিল চন্দ্র (৪৩), বরগুনা উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামের সাইদুর রহমান (২৮), তার দুই বোন মোসাঃ সালেহা বেগম (৩০), পারভীন বেগম (৩৪), দশমিনা উপজেলার আউলিয়াপুর গ্রামের আসাদুল হক(২২), আরএসএফ নামক এনজিও কর্মী মোঃ শাকিব হোসেন(২১), দশমিনা গ্রামের শিশু আবু বক্কর (২), লক্ষীপুর গ্রামের মোসাঃ মমতাজ বেগম (৩৮) গুরুত্বও আহত হয়। আহতরা দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। দূর্ঘটনায় আহত অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত যাত্রীরা জানান, যাত্রীবাহি বাস গাড়ীটি চালকের পরিবর্তে হেলপার মওদুদ চালাচ্ছিল। হঠাৎ কওে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে উল্টে পরে। এ ঘটনায় দশমিনা থানা পুলিশ ও বাউফল উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শণ করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা খাদের পানিতে কোন যাত্রী ডুবে আছে কিনা তা তল্লাশি করেন। বাস মালিক রাজ্জাক হাওলাদার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *