লোহাগড়ায় গোয়ালঘরে রহস্যজনক আগুন
কাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার ঘটনাকে দূর্বল করতে এবার প্রতিপক্ষরা নিজেদের ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ১১ টায় পৌরএলাকার রাজুপুর গ্রামের বক্কার শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাজুপুর গ্রামে সাবেক মেম্বর মোঃ ইলিয়াস মোল্যা এবং টিটু শেখ-শওকত গ্র“পের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদফা সংঘর্ষ হয়। মামলা সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে হারুন দফাদার ও টিটু শেখের নেতৃত্বে ইলিয়াছ শেখ ও এনামুল শেখের পুকুরে বিষ দেওয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার হারুন দফাদার ও টিটু শেখসহ ১৫/২০ জনকে আসামী করে লোহাগড়া থানায় দু’টি মামলা হয়। এ মামলাকে দুর্বল করতে টিটু-শওকত গ্র“প নিজেদের দলের বক্কার শেখের গোয়ালঘরে আগুন দেয় বলে ইলিয়াস গ্র“পের লোকজন অভিযোগ করে।
