মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান আর নেই
এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল খান (৯২) আর নেই। রোববার দুপুর ২টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সোমবার বেলা ১১টায় বারইখালী ইউনিয়ন পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল খানকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। পরে একই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

