খুলনার বটিয়াঘাটায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বীর যোগদান
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী। তিনি ০১/১০/২০২৬ তারিখের ০৫.৪৪.০০০০.০০২.১২.০০১ (অংশ-১).২৬-৯০৪ নং স্মারকে অফিস আদেশ মোতাবেক সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব থান্দার কামরুজ্জামানের কার্যালয়ে আনুষ্ঠানিক যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে তিনি নিজ কার্যালয়ে বসে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তার পরিচিতি নং-১৯৩৮২।
মোঃ ফজলে রাব্বীর গ্রামের বাড়ি মাগুরা জেলা সদর উপজেলার সরকারি কলেজের পেছনে। তিনি আঃ রাজ্জাকের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং স্ত্রী ও এক পুত্রসন্তান নিয়ে তিন সদস্যের পরিবার।
শিক্ষাজীবনে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (Urban and Regional Planning—URP) বিভাগ থেকে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২২ সালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।
এরপর ২০২৩ সালের ১৩ অক্টোবর তিনি খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে দায়িত্ব পালনের পর এবার বটিয়াঘাটা উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করলেন।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং প্রশাসনিক অভিজ্ঞতা ভূমি ব্যবস্থাপনা, পরিকল্পিত উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।
বটিয়াঘাটা উপজেলার ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ, স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাঁর দক্ষতা, সততা ও আন্তরিকতায় বটিয়াঘাটার ভূমি প্রশাসনে আরও গতিশীলতা আসবে—এমনটাই প্রত্যাশা সবার।

