জামালপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল দুস্থ ও অসহায় রোগীরা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

জামালপুরে অসহায় ও দুস্থ রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক দরিদ্র ও অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

শনিবার দুপুরে জামালপুর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকায় স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং জামালপুর সেন্ট্রাল হসপিটালের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসকেরা আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাবঞ্চিত রোগীরা।

মেডিকেল ক্যাম্পে স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি খন্দকার আহাদুল্লাহ জনি, সহ-সভাপতি সাজ্জাদুল হাসান আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাসেল মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, জেলার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যুবসমাজের তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে আত্মনির্ভরশীল সমাজ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *