বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল জমি পুনরুদ্ধার

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল থাকা ২৫ শতাংশ জমি পুনরুদ্ধার করেছেন সোসাইটির সদস্যরা। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ডা. মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আব্দুল মান্নান। তাদের মৃত্যুর পর সোসাইটির জমি নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

সোসাইটির সদস্যদের অভিযোগ, ২০১০ সালে ঋণের বিষয় দেখিয়ে তৎকালীন সভাপতি আজাহার (ঘটক) ও সাধারণ সম্পাদক হাসান হাবীবের কারসাজিতে জমিটি হাসান হাবীবের স্ত্রী নাজমা বেগমের নামে বিক্রি দেখানো হয়। এ ঘটনায় সদস্যরা ঝিনাইদহ আদালতে দেওয়ানি মামলা করেন, যার নম্বর ১২৫/২৪। মামলাটি বর্তমানে বিচারাধীন।

সোসাইটির সভাপতি বলেন,জমিটি সোসাইটির সম্পত্তি। সদস্যরা ঐক্যবদ্ধভাবে জমিটি পুনরুদ্ধার করেছেন। আদালতে মামলা চলমান থাকায় আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সমাধান চাই।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *