শিবপুরে এক সপ্তাহ নিখোঁজের পর ময়লার গর্তে বৃদ্ধার মরদেহ

শিবপুর প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: নরসিংদীর শিবপুরে এক সপ্তাহ নিখোঁজের পর খোদেজা বেগম ওরফে মিনারা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে মুরগির ময়লার গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের ছেলে মোতালিব ও রুহুল মরদেহটি তাঁদের মায়ের বলে শনাক্ত করেন।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *