শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকা থেকে সাদিয়া (১৩) নিখোঁজ
জেলা ক্রাইম রিপোর্টার (শরীয়তপুর:
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে সাদিয়া নাগেরপাড়ার নিজ বাড়ি থেকে ঢালীর হাট পুরাতন বাড়ির উদ্দেশ্যে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ সাদিয়ার বড় ভাই নাগেরপাড়া বাজারের ব্যবসায়ী মনির সিকদার (Monir Electrician)।
নিখোঁজের সময় সাদিয়ার বয়স ছিল ১৩ বছর। শুক্রবার সকাল ১১টার দিকে নাগেরপাড়ার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
কোনো ব্যক্তি সাদিয়ার সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত ০১৭৩৮৫৯৩৮৯৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সাদিয়ার সন্ধানে সহযোগিতা করতে সবাইকে সংবাদটি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।

