আলোকিত লালমনিরহাট অপরাধ নির্মূল কমিটির হাতে ২ মাদকসেবী আটক

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
আলোকিত লালমনিরহাট বিনির্মাণের সামাজিক অপরাধ নির্মূলে ৭ নং ওয়ার্ড আলোকিত লালমনিরহাট কমিটি, দুইজন মাদক সেবীকে পুলিশের কাছে সোপর্দ করেন। মাদক সেবীরা হলো মো: আশিকুজ্জামান পারভেজ (৪৩)পিতা মৃত :মুসলিম উদ্দিন গ্রাম : ফায়ার সার্ভিস রোড ২মোঃ সোহেল রানা (৪৫) প্রিয়া মো: মানিক মিয়া গ্রাম টিউমল পাড়া। ৭ নং ওয়ার্ড স্থানীয় সূত্রে জানা যায় মাদক সেবীরা টাফান্ডা ডোল ট্যাবলেট খাওয়ার সময় স্হানীয় আবাসন এলাকা থেকে আলোকিত লালমনিরহাটের অপরাধ নির্মূল কমিটির ০৭ নং ওয়ার্ড অপরাধ নির্মূল কমিটি তাদের হাতে নাতে আটক করে। পরে অপরাধ নির্মূল কমিটির স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ মাদকসেবীদের লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মনোনীতা দাষ এর কাছে সোপর্দ করলে আসামীদের প্রত্যেককে ০১ মাস বিনাশ্রমসহ ৫০টাকা করে জরিমানা করে জেলহাজতে প্রেরণ করেন বলে জানিয়েছেন স্হানীয় প্রশাসনিক সূএ নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *