শেরপুর জেলা প্রশাসকের জেলা কারাগার পরিদর্শন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। সোমবার (১৭ আগষ্ট) জেলা কারাগার পরিদর্শনে যান জেলা প্রশাসক। ওই সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ সঞ্চিতা বিশ্বাস তার সাথে ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ওই সময় জেলা প্রশাসক কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বন্দিদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক কারাগারের বাহিরে আগত বন্দীদের আত্মীয়স্বজনদের সাথে কথা বলেন এবং তারা কারাগারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

