ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী থিম সং, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা

মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুর সদর উপজেলার ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী থিম সং, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ২০২৬ সালে প্রস্তুতকৃত মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *