আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর ও নিরবচ্ছিন্ন মনিটরিং: আরও গতিশীল হচ্ছে কেএমপি
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ১২ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত, অপরাধ দমন কার্যক্রমকে গতিশীল এবং মাঠপর্যায়ের পুলিশিংকে আরও কার্যকর করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত উত্তর ও দক্ষিণ বিভাগের ডিসি এবং সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে তাদের নতুন মোবাইল ফোন প্রদান করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে-
🔹 মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন
🔹 গুরুত্বপূর্ণ ঘটনা ও অপরাধের বিষয়ে দ্রুত তথ্য আদান-প্রদান
🔹 থানা ও থানা এলাকায় ডিউটিরতদের মধ্যে সমন্বিত কার্যক্রম বৃদ্ধি
🔹 অপরাধ দমন ও প্রতিরোধে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
🔹 মাঠপর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের কার্যক্রম নিরবচ্ছিন্ন মনিটরিং
🔹 জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তদারকির মাধ্যমে কেএমপির প্রতিটি ইউনিটকে আরও জবাবদিহিমূলক, সক্রিয় ও ফলপ্রসূ করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত প্রচেষ্টা, দ্রুত প্রতিক্রিয়া ও নিরবচ্ছিন্ন মনিটরিং-নিরাপদ খুলনা গড়ার পথে কমিশনার মহোদয়ের এই উদ্যোগে আরও এক ধাপ এগিয়ে গেল খুলনা মেট্রোপলিটন পুলিশ।
“প্রযুক্তির সঙ্গে সমন্বিত পুলিশিং-নিরাপদ খুলনা গড়ার অঙ্গীকার।”

