ঝিনাইদহে ১০৬ মোবাইল উদ্ধার, গ্রেফতার ১৯

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হওয়া ১০৬টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব মোবাইল ও টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান (পিপিএম-সেবা)।
পুলিশ জানায়, গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অভিযানে হত্যা, ডাকাতি, দস্যুতা ও অপহরণ মামলায় মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত ইজিবাইক ও অন্যান্য মালামাল উদ্ধার এবং অপহৃত ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা হয়।
এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও স্ন্যাপচ্যাটে সাইবার বুলিংয়ের শিকার ২৮ জনকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *