মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নকলায় মাধ্যমি ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শেরপুরের নকলায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, নকলার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রেজওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার
মো. জাহাঙ্গীর আলম।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা, পরীক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমে প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টাই একটি উন্নত ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *