বটিয়াঘাটায় গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই, পালানোর সময় জনতার হাতে আটক ৩ যুবক

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার খলসিবুনিয়া গ্রামে এক গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় পালানোর সময় তিন যুবককে স্থানীয় জনতা আটক করে প্রথমে হরিণটানা থানায় সোপর্দ পরবর্তীতে বটিয়াঘাটা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে বটিয়াঘাটা থানার খলসিবুনিয়া গ্রামে বাদী মিঠুন গাইন (৩৯)-এর বসতবাড়ির পাকা রাস্তার পাশে দাড়িয়ে থাকাবস্থায় মোটরসাইকেল যোগে ৩ জন ছিনতাইকারীর মধ্যে ১ জন এসে পিছন দিক থেকে জাপটে ধরলে গৃহবধু বুঝতে পেরে তার গলার চেইন রক্ষা করতে গেলে ছিনতাইকারীরা চেইন ছিড়ে ১ আনা ৩ রতির মত অংশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ মিজান শেখ ওরফে ইমরান (২০), পিতা: হাবিবুর শেখ; মোঃ রাসেল হাওলাদার (১৯), পিতা: মৃত বিল্লাল হাওলাদার; এবং মোঃ আসাদ (২২), পিতা: মৃত শাহাজাহান। তাদের বাড়ি খুলনা মহানগরের সোনাডাঙ্গা মডেল থানার বিভিন্ন এলাকায়।

এ ঘটনায় বাদী মিঠুন গাইন বটিয়াঘাটা থানায় ১৬-০৭-২০২৬ তারিখে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৬। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *