আদমদীঘির সাংবাদিক ভোলার আজ শুক্রবার ৫ম মৃত্যু বার্ষিকী

আদমদীঘি প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত “আলোকিত বাংলাদেশ” পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদ হোসেন ভোলার আজ শুক্রবার ১০ জুলাই ৫ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হবে। তিনি ২০২১ সালে ১০ জুলাই মস্তিকে রক্ত ক্ষরন জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া টিএমএসএস হাসপাতালে মৃত্যু বরণ করেন। মরহুমের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি শালগ্রামে পারিবারিক ভাবে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও স্থানীয় সাংবাদিকদের আয়োজনে মরহুম সাংবাদিক মাহমুদ হোসেন ভোলার রুহের মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুম্মা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *