চাঁদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

মোঃ জাবেদ হোসেনঃ বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
“সেবার ব্রতে চাকরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
চাঁদপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস) সাইফুল্লাহ মোঃ নাছির এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, রাঙ্গামাটি) মোঃ তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল, ফেনী) মোঃ ইমতিয়াজ আহম্মেদ এবং মেডিকেল অফিসার ডা. বিউটি রানী সরকার উপস্থিত ছিলেন।
প্রথম দিনের নিয়োগ কার্যক্রমে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও সদস্যরা দায়িত্ব পালন করেন।
এ সময় পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি উত্তীর্ণ প্রার্থীদের দালালচক্র বা কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন এবং পরবর্তী ধাপের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে প্রস্তুতি নিয়ে চাঁদপুর পুলিশ লাইন্সে উপস্থিত থাকার আহ্বান জানান।
প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি সবার জন্য শুভকামনা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *