ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৪ জুন ২০২৬) উপজেলার চর রনবলিয়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আতাউর রাব্বী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার মূল আসামি মোঃ রাছেল (২৬)-কে গ্রেফতার করেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর রনবলিয়া (পাইকের বাড়ি) এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *