ঐতিহ্যবাহী পাবনার তারাবাড়ীয়া ঈদগাহ কমিটির সভা অনুষ্ঠিত
এম মনিরুজ্জামান, পাবনা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঐতিহ্যবাহী তারাবাড়ীয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তারাবাড়ীয়া আবু বকর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ঈদগাহ ময়দানে কার্যনির্বাহী কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বন্দের এর সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুর রাজ্জাক খানের সঞ্চালনায় ঈদগাহ ময়দানে আয় ব্যয় ও উন্নয়নকল্পের উপর বক্তব্য রাখেন, ঈদগাহ ময়দানের প্রবীণ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন বেগু, ক্যাশিয়ার হাজের আলী, সদস্য ইকবাল হোসেন, খলিলুর রহমান খান,আবু সাঈদ খান, মকবুল খান, আতাহার বিশ্বাস, আব্দুল কাদের খান, শাহিনুর রহমান, সেলিম রেজা খান, মনিরুজ্জামান মন্টু প্রমুখ। বক্তারা ঈদগাহ ময়দানে উন্নয়নকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য এলাকার সবাইকে সহযোগিতা করার আহবান জানান।

