সন্ত্রাসী বাহিনী বি-কোম্পানি গ্রুপের অন্যতম সহযোগী হায়দার বটিয়াঘাটায় গ্রেফতার

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
নাম করা সন্ত্রাসী বি কোম্পানি গ্রুপের অন্যতম সহযোগী হায়দার (৪০) খুলনা বটিয়াঘাটা উপেজলার জলমা ইউনিয়নের শান্তিনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে খুলনা র‍্যাব-৬ অভিযান পরিচালনা করে তাকে য্রেফতার করতে সক্ষম হয়েছে।

সে ঐ গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র হায়দারকে আটক করে জিজ্ঞাসাবাদের পর বটিয়াঘাটা থানায় হস্তান্তর করে। কিছুদিন আগে রাঙ্গেমারী তন্ময়ের প্লটে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা করে। ঐ খুনের ঘটনায় তার স্ত্রী সীমা আক্তার বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ০৯/০৫/২৬ তারিখে ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং ০৪। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার স্বীকারোক্তি মোতাবেক সে বি কোম্পানি নামের একটি গ্রুপের অন্যতম সদস্য বলে জানা যায়। তার নামে বটিয়াঘাটা থানা ও লবণচরা থানায় ছিনাতাই, ডাকাতি ও খুনের একাধিক মামলা রয়েছে। বটিয়াঘাটা থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে হায়দারকে খুলনা জেল হাজতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *